নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার সাত নং ওয়ার্ডের কাগজীপাড়ায় অতি জনগুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেন নির্মাণ কাজের পরিদর্শন করেন পৌর মেয়র হাজি আব্দুস সালাম। প্রায় এক বছর আগে টেন্ডার হওয়া ১ কোটি ৪০ লাখ টাকার এই সড়কটির এখনো কাজের কোন অগ্রগতি না হওয়ার শুক্রবার দুপুরে এলাকাবাসীকে নিয়ে মাঠে নামেন মেয়র।
ঠিকাদার আব্দুল মজিদ বলেন, সড়কের দুই পাশে ওয়াল ভেঙে না দেওয়ার কারণে কাজ শুরু করা সম্ভব হচ্ছেনা। সপ্তাহ খানেকের মধ্যে সকল সমস্যার সমাধান করে রাস্তা ও ড্রেনের কাজ শুরু করা হবে জানান মেয়র আব্দুস সালাম।
এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মুনসুর আহম্মেদ কালাম, মিরকাদিম পৌর প্যানেল মেয়র মোঃ আব্দুর রহিম বাদশা, মিরকাদিম পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সোহেল, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইদ্রিস আলী টুলু, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আওলাদ হোসেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ প্রমূখ।