নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ যথাযোগ্য মর্জাদায় জেলা জুড়ে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরের জেলার বিভিন্ন স্থানে এক সাথে জন্মদিন উদযাপন করা হয়।
এসময় সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় কার্যালয়ে কেক কেটে, দোয়া ও আলোচনার মাধমে শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন করা হয়।
এসময় প্রধানমন্ত্রীর সু-স্বাস্থা কামনা করে ও বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর মেয়র হাজী আব্দুস সালাম,

এসময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষকলীগ সভাপতি মোঃ মহাসিন মাখন, মিরকাদিম পৌর প্যানেল মেয়র মোঃ আব্দুর রহিম বাদশা, সাবেক ছাত্র নেতা মোঃ মনিরুজ্জামান শরিফ, সদর থানা কৃষকলীগ সভাপতি মোঃ পেয়ার হোসেন,
মিরকাদিম পৌর আওয়ামী লীগ নেতা হাজী মোঃ ফয়েজ মাদবর, মিরকাদিম পৌর ছাত্রলীগ সভাপতি মোঃ খালেদ মাহামুদ রকি, সমাজ সেবক শুশান্ত তালুকদার আরো অনেকেই।