সাবেক সাংসদ করিম বেপারীর ১০ম মৃত্যুবার্ষিকী পালন।

নিজস্ব প্রতি‌বেদকঃ

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ ও মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুন্সীগঞ্জের রাজনীতির সুদ্ধপুরুষ জননেতা আলহাজ করিম বেপারি দশম মৃত্যুবার্ষিকীতে মৃত্যুবার্ষিকীতে মিরকাদিম পৌর সভায় করিম বেপারী স্মৃতি সংসদ, গ্রীন ওয়েলফেয়ার সেন্টার, নবোদয় সাহিত্য সংস্কৃতি পরিষদ, ভূবণগড়া যুব কল্যাণ কেন্দ্র সহ বিভিন্ন সংগঠন মিলাদ মাহফিল দোয়ার ও আলোচনা সভার আয়োজন করে।

এ সময় করিম বেপারী স্মৃতি সংসদের সভাপতি ম মনিরুজ্জামান শরিফ এর সভাপতিত্বে সংগঠনের সদস্য সচিব ফারজান সুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন করিম ব্যাপারীর জৈষ্ঠ পুত্র শাহিনুর করিম পল্টু, মইনুল করিম নান্টু, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মুক্তার, হাজী ফয়েজ, গ্রীন ওয়েলফেয়ারের সভাপতি রফিকুল ইসলাম, নবোদয়ের আলমগীর দেওয়ান, রিকাবী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, পচু বেপারী ওয়াকফাহ্ অ্যাসেটএর মোতোয়ালি হাজী আব্দুল জব্বার সহ সাবেক ছাত্রনেতা হাসান, জাহাঙ্গীর আলম, রিপন মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা করিম বেপারীট বর্ণিল কর্মময় জীবন ও সৃজনশীল কর্মের স্মৃতিচারণ সহ উনার আত্মার মাগফিরাত কামনা করেন।