সাজু হোসেন নারায়ণগঞ্জ :
আসন্ন ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়ণ পরিষদ নির্বাচন রয়েছে অতি সন্নিকটে। এবারের নির্বাচনে কাশীপুর ইউনিয়ণ পরিষদের ৪,৫, ৬ নং ওয়ার্ডের সফল সংরক্ষিত মহিলা মেম্বার হিসেবে রাবেয়া আক্তার রিমা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে ওয়ার্ডবাসীর নজর কেঁড়েছেন।
এমনটাই বলছেন কাশীপুর ইউনিয়ণ পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের সাধারন ভোটারগণ। বিগত বছর জুরে কাশীপুর ৪,৫,৬ নং ওয়ার্ডের রাস্তাঘাট উন্নয়ন সহ সকল ধরনের সুবিধা পেয়েছেন স্থানীয় ওয়ার্ডের জনগন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সরেজমিন ঘুরে ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়ণ পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের স্থানীয় এলাকাবাসীর নিকট এমনটাই জানা যায়।
তারা আরো জানান, রাবেয়া আক্তার রিমা মেম্বার অত্র এলাকায় রাস্ত-ঘাট, জলাবদ্ধতা, মাদক নির্মূল করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে যতেষ্ট ভূমিকা রেখেছেন।
আসন্ন কাশীপুর ইউনিয়ণ পরিষদ নির্বাচনের ৪,৫,৬নং ওয়ার্ডবাসীর সুদৃষ্টি এখন তার দিকে। তিনিই পারবেন উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে।
কাশীপুর ইউনিয়ণ পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের বর্তমান সংরক্ষিত মহিলা মেম্বার ও আসন্ন কাশীপুর ইউনিয়ণ পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী রাবেয়া আক্তার রিমা জানিয়েছেন,
বিগত ৫ বছর যাবত বর্তমান মহিলা মেম্বার হিসেবে আমি দায়িত্ব পালন করছি। মানুষের কর্মক্ষেত্রে কিছু না কিছু ভুল থাকতে পারে। কারন আমি একজন মানুষ। ভুলত্রুটি মানুষেরই হয়ে থাকে।
আমি এই ৫ বছরে অত্র ইউনিয়নে যতেষ্ট পরিমানে কাজ করেছি আপনারা তা দেখেছেন।
তিনি আরও জানান, এই করোনাকালিন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী থেকে আসা যে ত্রান সামগ্রী এবং এমপি মহোদয় যে ত্রান সামগ্রী দিয়েছেন আমাদের সেগুলো এলাকাবাসীকে সাথে নিয়ে নিজে বন্টন করেছি।
রাতের অন্ধকারে অনেকের ঘরে এমন লোক আছে যারা কারো কাছে কিছু চাইতে পারে না তাদের ঘরে ঘরে গিয়ে আমি এই ত্রান পৌঁছে দিয়েছি। এছাড়াও এই করোনাকালিন সময়ে মাস্ক থেকে শুরু করে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছি।
এলাকার জলাবদ্ধতা দূরীকরনে কাজ করেছি। পূণরায় আমি অত্র ওয়ার্ডের মহিলা মেম্বার নির্বাচিত হলে এলাকার সকল প্রকার উন্নয়নে নিজেকে আরো বেশী নিয়োজিত রাখবো।
পরিশেষে বলবো কাশীপুর ইউনিয়ণের ৪,৫,৬নং ওয়ার্ডটিকে একটি ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তুলার চেষ্টা করবো।