মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র বাড়ীঘরে হামলা ককটেল বিস্ফোরণ

 মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিনিয়ত হামলা ককটেল বিস্ফোরণ ও বাড়ীঘর ভাংচুরের মত ঘটনা ঘটছে। এদের হামলা থেকে বাদ পড়ছেনা মসজিদও। গত এক সপ্তাহ ধরে সদর উপজেলা চরাঞ্চলের আধারা ইউনিয়নের ষোলারচর গ্রামে ঘটে আসছে সহিংসতার ঘটনা । মঙ্গলবার দিবাগত রাতেও দুই দফা হামলার চালিয়ে ২০/২৫ টি ককটেল বিস্ফোরণ ঘটনো হয়। এতে আতংক ছড়িয়ে পরে পুর গ্রামে। এসব ঘটনায় দীর্ঘদিন যাবত চললেও সহিংসতা বন্ধে উদ্যোগে নেই কারো ফলে আতঙ্কে দিন যাপন করছে গ্রামে নিরহা বাসিন্দারা।

গ্রামে থমথমে পরিস্তিতি বিরাজ করছে। স্থানীয়রা জানান,আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ষোলারচর গ্রামে সহিংসতা ছড়িয়ে পড়ছে। গ্রামে আধিপত্য নিয়ন্ত্রনের লক্ষে শহীদ ভূইয়ার ছেলে কালাম ভূইয়ার নেতৃত্বে জান্নাত শেখ, হাসান দেওয়ান,রিয়াজ দেওয়ান সোহেল ও আলী ইসলাম গংরা বিগত কয়েকদিন যাবত গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

মঙ্গলবার দিবাগত রাতেও প্রতিপক্ষ দেলোয়ার কোম্পানী,মিনহাজ,নুরজাহ ও শরিফ গংদের বাড়ীর ঘরে হামলা চালিয়ে একাদিক ককটেল বিস্ফোরণ ঘটায়। সন্ত্রাস গ্রুপটির হাত থেকে রক্ষা পায়নি মসজিদও। তারা মসজিদের দেয়ালে এবং প্রাবেস ফটকে আঘাত করে। এসব ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এ‌বিষ‌য়ে মুন্সীগঞ্জ সদর থানার ও‌সি আবু বক্কর সি‌দ্দিক জানান, ‌ষোলার চ‌রের ঘটনা এটা নতুন কিছ‌ুনা ত‌বে এই পর্যন্ত কোন পক্ষই অ‌ভি‌যোগ বা মামলা ক‌রেনি কেউ য‌দি কেউ অ‌ভি‌যোগ বা মামলা ক‌রে তাহ‌লে আমরা তন্দ্র ক‌রে আইনগত ব‌্যাবস্থা নি‌বো।