লৌহজংয়ে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার-৭
লৌহজং মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজংয়ে জুলহাস হাওলাদার (৩৫) নামক এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকা সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জান যায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে জুলহাসকে পদ্মা সেতুর কাজে নিয়োজিত নিরাপত্তাকর্মী চুরির অভিযোগে রড দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ৭ জনকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃতরা হলেন- সেলিম, রাব্বি, তপু, আল-আমিন, আরিফ, আব্দুল মান্নান, ইসরাফিল। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। সে সাথে পুলিশ জড়িত থাকাদের গ্রেফতার অভিযান চলমান রেখেছে।
মৃত জুলহাস হাওলাদার উপজেলার কুমারভোগ পুর্নবাসনের মৃত হাসান হাওলাদারের ছেলে। মৃত সময় তার স্ত্রীসহ দুইটি সন্তান রয়েছে।