মোঃ সাজু, নারায়ণগঞ্জ প্রতিনিধি :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ জোহর গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবিএম আজহারুল ইসলামের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
এসময় তিনি বলেন, বাংলাদেশকে সোনার বাংলায় রুপান্তর করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু এ দেশের পাকিস্তানি দোসররা তাকে স্বপরিবারে হত্যা করে সে স্বপ্নকে ধূলিসাৎ করতে চেয়েছিলো।
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূণরায় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে নিরলস কাজ করে যাচ্ছেন। কিন্তু পাকিস্তানীদের প্রেতাত্মারা তাকেও হত্যা করার জন্য বহুবার চেষ্টা করে বিফল হয়েছে।
যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই আজকে বিদেশের মাটিতে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ষড়যন্ত্র করছে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
সদর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন জনগণের বন্ধু। তিনি সবসময় মানুষের কল্যানে কাজ করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনোই জনবিচ্ছিন্ন ছিলেন না। তবুও তাকে ষড়যন্ত্রকারীরা ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নির্মমভাবে হত্যা করে।
গোগনগর ইউনিয়ন ৫ ও ৬নং ওয়ার্ডের সার্বিক তত্বাবধানে এবং সদর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সৌজন্যে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান সিকদার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন সওদাগর, গোগনগর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সভাপতি ইসমাঈল মুন্সি, সাধারণ সম্পাদক বিল্লাল সরকার, ৮নং ওয়ার্ডের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব, ৪নং ওয়ার্ডের সভাপতি ওবায়দুল কাদের, ৩নং ওয়ার্ডের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সেকান্দর আলী, বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন, ৬নং ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন, আলামীন নগর সমাজ প্রধান নজরুল ইসলাম, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ইসমাঈল সরকার, গোগনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কবিরুল ইসলাম, নাজিম উদ্দীন প্রমুখ।