মোঃ সাজু নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়নগঞ্জের অক্টো অফিস সংলগ্ন জাহানারা গার্ডেনে উদ্বোধন হলো স্কাই কিচেন রেস্টুরেন্ট।
বুধবার সন্ধ্যায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রেস্টুরেন্টের একজন কর্নধার জানান, বর্তমানে নারায়নগঞ্জে রেষ্টুরেন্ট ব্যবসা একটি প্রতিযোগীতামূলক ব্যবসা।
যদিও নারায়ণগঞ্জে অনেক রেষ্টুরেন্ট রয়েছে তবুও আমরা খাবারের গুনগত মান বজায় রাখার আপ্রাণ চেষ্টা করবো। যাতে এখানে যারা খেতে আসবেন তারা তৃপ্তি সহকারে খাবার গ্রহন করতে পারেন।
তিনি আরো জানান, এই ফ্লোরটি ছাড়াও ভবনের টপ ফ্লোরেও বসার বসার ব্যবস্থা রয়েছে। এখানে খাবারের মধ্যে কন্টিনেন্টাল, থাই, চাইনিজ, ইন্ডিয়ান খাবার পাওয়া যাবে।
এসময় উপস্থিত ছিলেন, রেষ্টুরেন্ট এর মালিক জাহানারা বেগম ও তার সন্তানদের মধ্যে ছিলেন, আহমেদ হোসেন, আক্তার হোসেন, মনিরা ইসলাম, জাহিদ হোসেন, জাকির হোসেন, মাহফুজা আক্তার এবং পরিবারের অন্যান্য সদস্যগণ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সভাপতি ইব্রাহিম চেঙ্গিস, এটিএন নিউজ এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুস সালাম, এনটিভি’র জেলা প্রতিনিধি নাফিজ আশরাফ সহ প্রমুখ।