মিরকা‌দিমে জাতীয় শোক দিবস পালন।

নিজস্ব প্রতি‌বেদকঃ
গতকাল মঙ্গবার মুন্সীগঞ্জ সদ‌রের মিরকা‌দিম পৌরসভায় ১৫ আগাষ্ট জাতীয় শোক দিবসে উপলক্ষে মিরকা‌দিম পৌর আওয়ামী লীগ কার্যকারি সদস্য মো: ফয়েজ মাদবর ও মিরকাদিম পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো: লিটন মিয়ার উদ্যোগে ও আ‌য়োজ‌নে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গভীর শ্রদ্ধার সহীত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচী মধ্যে দিয়ে দোয়া ও আলোচনা করা হয়েছে।

দোয়া ও আলোচনা শেষে তবারক বিতরন করা হয়।
এসময় প্রধান অ‌তি‌থি উপ‌স্থিত ছি‌লেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডোকেট মৃণাল কান্তি দাশ, এছাড়া আরো উপস্থিতি ছিলেন সেচ্ছাসেবক লীগ জেলা সভাপতি আল মাহামুদ বাবু, সাবেক ছাত্রলীগ নেতা মু. মনিরুজ্জামান শরিফ

সমাজ সেবক মো. খসরু নোমান, মিরকাদিমে পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. রহিম বাদসা, মিরকাদিম পৌর ২নং ওয়ার্ড মো. আওলাদ হোসেন, মিরকাদিমে পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. সোহেল মিয়া, মিরকাদিম পৌর সেচ্ছাসেবক লীগ সভাপতি মো. সেকান্দর হোসেন,

সমাজ সেবক ও মাষ্টার মো. রতন মিয়াসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ, তাঁতী লীগসহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।