১৫ আগষ্ট হচ্ছে ইতিহাসের একটি নির্মম কালো অধ্যায় – চন্দন শীল

সাজু হো‌সেন, নারায়ণগঞ্জ :

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লা যুবলীগ নেতা মোঃ আজমত আলীর উদ্যোগে মিলাদ, দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয়। রবিবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা সংলগ্ন দলীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল বলেন, ১৫ আগষ্ট হচ্ছে ইতিহাসের একটি নির্মম কালো অধ্যায়।

পৃথিবীতে অনেক হত্যাকান্ড ঘটেছে কিন্তু এমন নিষ্ঠুর আর নির্মম রাজনৈতিক হত্যাকান্ডের নজির পৃথিবীতে দ্বিতীয়টি নেই। সেদিন শুধু বঙ্গবন্ধুইকে নয় তার সহধর্মিণী মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সহ পরিবারের অন্যান্য

সদস্যদেরকেও নির্মমভাবে হত্যা করা হয়। নির্মম একটি হত্যাকান্ড ঘটিয়েও ষড়যন্ত্রকারীরা বসে থাকেনি ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে জেলের অভ্যন্তরে হত্যা করে।

আরও বলেন, বর্তমান বিশ্বে যে করোনা সংকট চলছে এতে করে অসহায়, দুঃখী মানুষের পাশে দাঁড়ালেই বঙ্গবন্ধুকে সঠিক সম্মান প্রদর্শন করা হবে।
বক্তব্য শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এরপর ১৭০ ডেক রান্না করা খাবার সস্তাপুর, পশ্চিম লামাপাড়া, পুর্ব লামাপাড়া, রামারবাগ, সেহাচর, কাঠেরপুল, কোতালেরবাগসহ আশপাশ এলাকার অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ,

ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ লুৎফর রহমান স্বপন, হাজী মোঃ ইব্রাহিম, মোঃ নজরুল ইসলাম, মোঃ রাজ্জাক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আরমান প্রধান, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মমিন হোসেন মুরাদঃ মোঃ সোহেল, সোলেমান, শুভ, মোঃ সজীব হোসেন, মোঃ নাহিদ হোসেন সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।