মুন্সীগঞ্জ‌ে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিক পালন।

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপ‌জেলার ধীপু‌রে ইউ‌নিয়‌নে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালিত ।

রোববার ১১টায় উপজেলার ধীপুর ইউনিয়নের পাওয়ার হাউজ সংলগ্ন , ধীপুর ইউ‌নিয়‌নের ১নংওয়া‌র্ডের কার্যালয়ে সরকারি বিধিনিষেধ মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ১নংওয়া‌র্ডের সাধারন সম্পাদক হাজী মোঃ জাহাঙ্গীর খাঁ‌নের সভাপতিত্বে ধীপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদ‌কের সার্বিক সহযোগিতায় কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে ভয়াল কালরাত্রিতে ঘাতকদের আঘাতে শহিদ হওয়া জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে করা হয়েছে।

পরে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে। কোরআন তেলওয়াত ও দোয়া- মাহফিল পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।