নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।আজ শনিবার দুপুরে ১২টায় উত্তর রামগোপালপুরে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
মিরকাদিম পৌর যুব লীগনেতা আব্দুল্লাহ সোহেল আয়োজিত এ ত্রাণ বিতরণে অনুষ্টানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালাম, জেলা কৃষক লীগের সভাপতি মো: মজসিন মাখন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু,
প্যানেল মেয়র কাউন্সিলর আব্দুর রহিম বাদশা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মোয়াজ্জেম হোসেন, এড. মো: গোলাম মাওলা তপন, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মো: মনিরুজ্জামান রিপন, থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: পলাশ, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ আইন সম্পাদক আপন দাস, পৌর ছাত্রলীগের সভাপতি খালেদ মোহাম্মদ রকি, পৌর স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মো: সেকান্দর হোসেন প্রমুখ।