পদ্মাসেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, ওবাইদুল কা‌দের।

মোঃ জাফর মিয়া, মুন্সীগঞ্জঃ

পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও সক্ষমতা সোনালী ফসল। পদ্মাসেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনো হচ্ছে। দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। সর্ষের মধ্যে ভূত আছে কিনা খুঁজে দেখতে হবে।

আজ শুক্রবার বিকেল মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর এলাকা পরিদর্শনে এসে এসব কথা বলেন সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় মন্ত্রী আরো বলেন,পদ্মা সেতুর পিলারে আগে যে ধরনের আঘাত লেগেছে, আজকেও সকালে ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। এটাকে নিছক কোন দুর্ঘটনা বা চালকের অদক্ষতা বলে এড়িয়ে যাওয়া ভুল হবে।

এখনে কোন ষড়যন্ত্র আছে কিনা, অন্তর্ঘাত আছে কিনা সেটা আজকে তদন্ত করে দেখা হবে। পদ্মা সেতু আমাদের জাতীয় সম্পদ।

গোটা জাতীর সম্পদ।জাতীর অনুভুতিতে আঘাত করা হচ্ছে। জাতীয় ভাবে মানুষ আহত হচ্ছে।

কেন বারবার আঘাত করা হচ্ছে সেটা খতিয়ে দেখব। আগামী বছর প্রধানমন্ত্রী সেতু উদ্বোধন করবেন। আজ সন্ধ্যায় এ বিষয়ে সভা হবে। সভায় এটা তুলে ধরা হবে।

এসময় উপস্থিত ছিলেন, সেতু বিভাগের সচিব মো. আবু বক্কর ছিদ্দিক, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম,বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক,

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম,মুন্সিগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহীদ রসুল, পুলিশ সুপার আব্দুল মোমেন, পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা ৯৯ কম্পোজিট বিগ্রেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল কামরুল হাসান,বিআইডব্লিউটিসির পরিচালক বানিজ্য আসিকুজ্জামান প্রমুখ।