লৌহজেং করোনা প্রতিরোধ টিকা গ্রহন
নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সীগঞ্জে অতি আগ্রহে করোনা প্রতিরোধ টিকা গ্রহন করেছে এলাকাবাসী।
শনিবার ৭ আগষ্ট সকাল ৯ টা থেকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়ন পরিষদে করোনা প্রতিরোধ টিকা অতি আগ্রহে গ্রহন করেছে হাজার হাজার নারী-পুরুষ।
এ-সময় খিদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বেপারী প্রতিটি টিকা দান কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বলেন মানুষ অতিউৎসাহে উদ্দীপনায় সতস্ফুর্ত ভাবে করোনা প্রতিরোধ টিকা গ্রহন করেছে।পরবর্তীতে সরকারের নির্দেশনা-মোতাবেক প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে টিকা প্রদান কার্যক্রম করা হবে।