নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সীগঞ্জ সদরের রবিবার কে, কে, গভ ইনস্টিটিউশন স্কুলে
জেলাগার্ল গাইডের উদ্যোগে প্রায় ৫০টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এই খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাউল, ডাউল, তৈল, পিয়াজ ও আলু।
এসময় প্রধান অতিথি উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরন করেন মুন্সীগঞ্জ জেলাগার্ল গাইডস এসোসিয়েশনের জেলা কমিশনার শিউলী আক্তার, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক কামরুন নেহার, এ,ভি,জি,এম ও মুন্সিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের গাইড ছাত্রীবৃন্দ।
এসময় প্রধান অতিথির শিউলি আক্তার বলেন, আমাদের বাচ্চাদের সাথে নিয়ে আমরা আমাদের এ কার্যক্রম চলমান রাখবো। এই করোনাকালীন সচেতনতা মূলক কার্যক্রম মাস্ক বিতরন ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
এ সময় আরোও উপস্থিত ছিলেন দ্যা হেলমেট প্লাটফর্মের প্রধান সমন্বয়ক রুনা আক্তার ছোঁয়াসহ আরো অনেক। কর্মহীন, অসহায় ও ছিন্নমূল শিশুরা খাদ্য সামগ্রী পেয়ে তারা খুশি হয়।