দ্যা হেল‌মেট সংগঠ‌নের পক্ষ থে‌কে মাস্ক বিতরন।

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জ সদরের দ‌্যা হেল‌মেট প্লাটফ‌র্মের উ‌দ্ধে‌া‌গে শুক্রবার বিকা‌লে থে‌কে সন্ধা ৭টা পর্যন্ত ৩য় ধাপে প্রায় ১হাজার মাস্ক বিতরন করা হয়।

মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট থে‌কে শুরু ক‌রে সুপার মা‌র্কেট, কাচারিসহ বিভিন্ন স্থানে এ কার্যক্রম চালান। এ সময় দ্যা হেলমেট প্লাটফর্মের এই করোনাকালীন সচেতনতা মূলক কার্যক্রম কে সাধুবাদ জা‌নি‌য়ে ও সেচ্ছাসেবী‌দের সাথে একত্রে মাস্ক বিতরন করেন।

মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব. মুন্সীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউ‌ন্সিলর মোঃ শ‌ফিকুল হাসান তুষার, মুন্সীগঞ্জ পৌরসভা ৯নং ওয়ার্ড কাউ‌ন্সিলর মোঃ সাজ্জাদ হো‌সেন সাগরসহ আরো অনেক।
এ সময় আরোও উপস্থিত ছিলেন দ্যা হেলমেট প্লাটফর্মের প্রধান সমন্বয়ক রুনা আক্তার ছোঁয়া, সেচ্ছাসেবক পিংকি, মাহাবুব, আবজাল, রমজান, সাদিয়া, মিথুন রোহান সহ আরো অনেক।

এ সময় দ‌্যা হেল‌মেটের সমন্বয়ক রুনা আক্তার ছোঁয়া জানান, আমাদের এ কার্যক্রম অবাহত থাকবে সব সময়, এর আগেও আমরা প্রায় ২ হাজার মাস্ক বিতরন করেছি। আমরা মাস্ক বিতরনের পাশাপাশি এক অসহায় রিকশা চালক চাচাকে ৭ দিনের বাজার করে দি‌য়ে‌ছি।

দ্যা হেলমেট এক‌টি সামা‌জিক সংগঠন এই সংগঠন‌টি ঈদুল আযহার আ‌গে ৭ দিন ব্যাপী চলো পেট ভরে ২টাকায় দুপুরে খাবার খাই এই শিরোনামে কর্ম‌হীন, অসহায় ও ছিন্নমূল শিশুদের খাবার খাওয়াই‌ছে। সমাজের বিত্তবান দের সহায়তা পে‌লে এই সংগঠন‌টি আ‌রো এ‌গি‌য়ে যাবে ব‌লে ম‌নে ক‌রেন, সাধারণ মানুষ। এই কার্যক্রম টি আরো দীর্ঘায়িত করতে পারবে তাই সকলের সহযোগিতা কামনা করছে দ‌্যা হেল‌মেট সংগঠন‌টি।