মোঃ সাজু, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার অভিশপ্ত ডিএনডি এলাকায় পানিতে বসবাস করা মানুষের মাঝে এ খাদ্য বিতরন করেন ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম। খাদ্য সাসগ্রী পেয়ে খুশিতে আটখানা হয়ে পরে বাংলাদেশ খাদ, সুইপার পল্লি, হকবাজার, আদর্শ নগর, উওর ইসদাইর, পশ্চিম ইসদাইরের অসহায় মানুষ।
এসময় ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশে করোনায় অসহায়ত্ব বরন এবং ডিএনডির পানিবন্দি মানুষের মাঝে আমার ক্ষুদ্র প্রচেষ্টায় চারশত জনের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করেছি।
আমি সকলের প্রতি অনুরোধ করবো আমরা ঘরে থাকুন, নিরাপদে থাকুন, সামাজিক দুরত্ব বজায় রেখে মাক্স পরুন।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, বাংলাদেশ খাদ এর সভাপতি আবু হাজী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, আদর্শ নগরের সভপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর আহমেদ, উত্তর ইসদাইর আঙ্গুরা জামে মসজিদের সভাপতি নুরু দারোগা, সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ, পশ্চিম ইসদাইর বায়তুল ফালা জামে মসজিদ কমিটির সভাপতি আবুল হাসেম প্রমূখ।