মুন্সীগ‌ঞ্জে ৭ শত পরিবার পে‌লো খাদ্যসামগ্রী ও নগদ অর্থ।

মোঃ নিরব ‌(লৌহজং) মুন্সীগঞ্জঃ
মুন্সীগ‌ঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী এলাকায় র‌বিবার দুপু‌রে ৭ শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।

বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আলমগীর শেখ, শামীম শেখ ও সবুজ শেখের নিজস্ব অর্থায়নে মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে লক ডাউনে অসহায় ও কর্মখম ৭ শতাধিক পরিবারের সাতদিনের নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এরমধ্যে ছিল চাউল ,ডাল, তৈল সহ ইত্যাদি খাদ্যসামগ্রী। এসময় উপস্থিত ছিলেন বৌলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক শিকদার, আওয়ামী লীগ নেতা স্বপণ মোড়ল, বৌলতলী ইউনিয়ন আওয়ামী ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর চৌধুরী অসীম, মুক্তার মোড়ল সহ অনেকেই।

এর আগেও তি‌নি করোনা কালীন সময়ে দুই ধাপে ১২ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ ক‌রে‌ছেন।