মোঃ নাহিদ ইসলাম, মুন্সীগঞ্জঃ
পূর্বশ্রুতার জের ধরে মুন্না (১৯) নামের এক যুবককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকালে সদর উপজেলার চরকিশোরগঞ্জ বাস্তহারা এলাকায় এই মারধরে করে। এঘটনায় গুরুতর অবস্থায় মুন্নাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মারধরে আহত মুন্না জানায়, পূর্বশ্রুতার জের চরকিশোরগঞ্জের বাস্তহারা এলাকার আনোয়ার হোসেনের ছেলে জিহাদ,হান্নান মিয়ার ছেলে আলিফ ও তাদের সহযোগী ইমরান,সজীব,শাওয়ন,
রকি ও সাঈদুর গংরা আমি মটোরসাইকেলের গতিরোধ করে আমাকে এলোপাথারি মারধর শুরু করে। পরে আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এসময় উল্লেখিত সন্ত্রাসীরা আমাদের সাথে থাকা নগদ ৮ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এস আই মোহাম্মদ সোহেল সরকার জানান, আমরা তদন্ত করতেছি তদন্ত করে দোসিদের আইনের আওতায় আনবো।