সাকিব আহম্মেদ বাপ্পি : মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্যদের নিয়ে সভা হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: মহিউদ্দিনের কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।
এ সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: মহিউদ্দিন।
এসভায় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আফছার উদ্দিন ভূইয়া, জেলা পরিষদ সদস্য আরিফুর রহমান, আকলিমা বেগম, মোরশেদা বেগম লিপি, বীরমুক্তি যোদ্ধা মো: বাচ্চু শেখ,
নুরজাহান বেগম, মোসাম্মৎ হোসনে আরা, মো:ইদ্রিস, গোলাম রসূল সিরাজী সহ জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় সরকার ২০ লাখ টাকা মুন্সীগঞ্জ জেলা পরিষদেকে অনুদান দেয় ঈদের পরে টেন্ডারের চালসহ নিত্য পন্য দ্রব্য ক্রয় করে গরীব, দুস্থ্য ও অসহায়দের মাঝে বিতরন করা হবে।