মোঃ জাফর মিয়া, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জের চর মুক্তাপুরে শাহ সিমেন্টের গাড়ী ধাক্কায় সজিব (২৫) নামের এক যুবক ও শ্রীনগর উপজেলায় অজ্ঞাত গাড়ি চাপায় মোঃ লাবলু শেখ নামে ৮ বছরের এক শিশু নিহত হয়েছে।
সোমবার ভোরে সদর উপজেলার চরমুক্তারপুরে ও বেলা ১১ টার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দূর্ঘটনা ঘটে।
শাহ সিমেন্টবাহী গাড়ীর ধাক্কায় নিহত সজিব ভোলার জেলার দৌলতখান উপজেলার জয়নগর গ্রামের নূর নবীর ছেলে। সে এখানে শাহ সিমেন্ট কারখানার শ্রমিকের কাজ করতো।
এব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু বকর সিদ্দিক বলেন, গাড়ীর ধাক্কায় নিহত সজিবের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে নিহত শিশু লাবলু শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে পাগলিবাড়ি নামক এলাকার ভাড়া বাসায় বসবাস করছিল। নিহতের বাবা সোহেল মিয়াঁ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি এলাকা থেকে শ্রীনগরে এসে অটোরিকশা চালিয়ে আসছিল।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হেদায়াতুল ইসলাম ভূঁইয়া জানান, অজ্ঞাত গাড়ি চাপায় গুরুতর আহত শিশুকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। এরপর হাসপাতালে নেওয়ার আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়েছে।#