মুন্সীগ‌ঞ্জে বাংলা‌দেশ কোষ্ট গার্ডের ত্রান বিতরণ।

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ
মুন্সীগ‌ঞ্জের গজা‌রিয়া বাংলা‌দেশ কোস্ট গার্ড ও বিদ‌্যানন্দ ফাউ‌ন্ডেশনের সহ‌যো‌গিতায় ত্রান বিতরণ করা হ‌য়ে‌ছে।

বর্তমান ক‌রোনা ভাইরা‌সের প্রভা‌বে উপকূল চরঞ্চ‌লের কর্মহীন ও দুঃস্থ মান‌ু‌ষের জী‌বিকা বন্ধ হ‌য়ে যাওয়ায় তা‌দের স‌াহা‌য্যে এ‌গি‌য়ে এ‌সে‌ছে বাংলা‌দেশ কোস্ট গার্ড ও বিদ‌্যানন্দ ফাউ‌ন্ডেশন।

তারই ধারাবা‌হিকতায় বৃহস্প‌তিবার বিদ‌্যানন্দ ফাউ‌ন্ডেশনের ব‌্যাবস্থাপনায় বাংলা‌দেশ কোস্ট গার্ড স্টেশান পাগলা কর্তৃক গজা‌রিয়া সদর, ইস্পাহা‌নি চর, ভা‌টিবলা‌কি ও চরবলা‌কি এলাকায় প্রায় ২শ গরিব ও দুঃস্থ প‌রিবা‌রের মা‌ঝে ত্রান বিতরন করা হয়। ত্রান সামগ্রী হ‌লো চাল, আটা, লবন, ছোলা বুট, ও বু‌টের ডাল।

ত্রান বিতর‌ন কার্যক্রমে এসময় উপ‌স্থিত ছি‌লেন চিপ স্টাফ অফিসার কমান্ডার আজাদ, স্টেশন কমান্ডার পাগলা লেঃ আশমাদুল ইসলাম ও স্থানীয় জনপ্রতি‌নি‌ধি উপ‌স্থিত ছি‌লেন।