পুলিশ সদস্যের পরিচয় দিয়ে বিভিন্ন দোকানে প্রতারণা বিজিবি’র সদস্য আটক।

মোঃ রবিউল ইসলাম শাওন, সদর প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ।।

সকাল ১০:৩০ টায় শহরের শিবতলা মোড় থেকে মোহাম্মদ হোসেন(৩১) নামে একজনকে প্রতারণার অভিযোগে আটক করে সদর থানার পুলিশ।আটককৃত নিজেকে বিজিবি ৫৩ ব্যাটালিয়নের সদস্য বলে পরিচয় দিলে পরে বিজিবি সদস্যর পরিচয় নিশ্চিত হয়ে ৫৩ বিজিবির হাতে আটককৃত মোহাম্মদ হোসেন কে তুলে সদর থানা পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন যাবৎ এসআই মামুন পরিচয় দিয়ে বিভিন্ন এলাকা থেকে দোকানদারের কাছ থেকে মালা মাল বাকি নিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল আটককৃত মোহাম্মদ হোসেন।

শিবতলা মোড় এলাকায়
মোহাম্মদ ইসারুল হকের (৩২) ব্যবসা প্রতিষ্ঠান ডিজিটাল অটো রিস্কা হাউসে অটো রিক্সার ব্যাটারি বিক্রি করতে আসে আটককৃত মোহাম্মদ হোসেন,তার কথাবার্তায় সন্দেহ হলে দোকান মালিক ও স্থানীয়রা তাকে আটকিয়ে সদর থানায় ফোন দেয়,পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

থানায় জিজ্ঞাসাবাদে নিজেকে বিজিবি ৫৩ ব্যাটেলিয়ানের সদস্য বলে পরিচয় দেয়। পরে ৫৩ বিজিবি কে জানানো হলে এবং আটককৃত ব্যাক্তি মোহাম্মদ হোসেন তাদের সদস্য বলে নিশ্চিত হলে তাকে বিজিবির হাতে তুলে দেন।

৫৩ বিজিবির কমান্ডিং অফিসার ( সিও) বিভিন্ন গণমাধ্যম কর্মিদের বিষয়টি নিশ্চিত করে বলেন প্রতারণায় ক্ষতিগ্রস্থদের পাওনা পরিশোধের ব্যাবস্থা করা হবে।