লঞ্চ ডুবিতে শাহ আলম মৃধা মারা গেলেন, মিরকাদিম পৌরসভায় শোকের ছায়া

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ

লঞ্চ ডুবিতে শাহ আলম মৃধা (৫২) মারা গেলেন (ইন্না—- রাজেউন) গতকাল বিকাল ৪.৩০মিঃ নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ লাইনের একাটি ছোট লঞ্চ কারগু জাহাজের ধাক্কায় ডুবে গেলে সেই লঞ্চের যাত্রী শাহ আলম মৃধা লঞ্চে আটকা পড়ে,

গতকাল পর্যন্ত তার লাশ পাওয়া না গেলেও আজ ডুবুরীরা ডুবন্ত লঞ্চের ভিতর থেকে মৃত অবস্থায় শাহ আলম মৃধার লাশ উদ্ধার করে প্রয়োজনীয় কাজ শেষে তার স্বজনদের  কাছে হস্তান্তর করে।

এদিকে শাহ আলম মৃধার মৃত্যুর সংবাদে নিজ এলাকায় মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শাহ আলম মৃধা রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, ক্রীড়া সহ বিভিন্ন সেবামূলক কাজে জড়িত ছিলেন,

তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য, মিরকাদিম পৌর নাগরিক কমিটি, নুরপুর মসজিদ নির্মাণ কমিটি, ভাস্কর সাহিত্য সংস্কৃতি গোষ্ঠী, গ্রিন ওয়েল ফেয়ার সেন্টার, চেতনায় একাত্তর  ভোরের সাথিসহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন পদের দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন।

মরহুম শাহ আলম মৃধা মৃত্যুকালে একপুত্র, এক কন্যা সন্তান এবং স্ত্রী, নাত নাতনীসহ বহু আত্মীয় সব্জন রেখে যান।

মরহুমের নামাজে জানাজা আজ বাদ আছর নুরপুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়, জানাজা শেষে নুরপুর মসজিদ সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়।

নামাজে জানাজায় অংশ নেন, মিরকাদিম পৌরসভা মেয়র হাজি আব্দুস সালাম, সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহীন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন  আহাম্মেদ,

মিরকাদিম পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক মনিরুজ্জামান শরিফ, ০৩ নাম্বার ওয়ার্ড কাউন্সিলার আক্তার চৌধুরী, নুরপুর মসজিদ নির্মাণ কমিটির পক্ষে আব্দুল বাসিত লাভলু, রাকিব মাতাব্বর, সালাউদ্দিন মুন্সী,  শরিতুল্লাহ মিয়া, তাইফুর রহমান শান্ত, পচু বেপারী ওয়াকফ ষ্টেটের মতুয়াল্লি হাজি আব্দুল জব্বার, জেলা ছাত্রলীগ নেতা শেখ মিজান,

মিরকাদিম পৌর জাতীয়তাবাদী দলের সাধারন সম্পাদক ওবায়দুর রহমান বকুল, নুরপুর বাজার কমিটির সভাপতি ও স্থানীয় জাতীয় পার্টির নেতা কামাল হোসেনসহ বিশিষ্টজন।