মুন্সীগঞ্জে রোলার চাপায় অটো চালকের দেহ থেকে মাথা বিছিন্ন হয়ে মৃত্যূ
শহিদ শেখ (পাখি) শ্রীনগর, মুন্সীগঞ্জঃ
শ্রীনগরে রোলার চাপায় মাথা বিচ্ছিন্ন হয়ে এক অটোচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পশ্চিম পাশের সার্ভিস লেনের বেজগাঁও এলাকায় এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাটাভোগ ইউনিয়নের জুশুরগাও গ্রামের অটোচালক মোঃ জুলহাস (৫০) সার্ভিস লেনে তার অটো রিক্সাটি দাঁড় করিয়ে ঠিক করছিল।
এমন সময় পদ্মাসেতুর সংযোগ রেল পথের কাজে নিয়োজিত একটি রোলার উল্টোপথে যাওয়ার সময় তাকে চাপা দেয়। এতে অটোচালক জুলহাসের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা জানায়, জুলহাস পাটাভোগ ইউনিয়নের নারী সদস্য রোকেয়া বেগমের ভাই। প্রায় ১৫দিন আগে জুলহাসের বাবা মোঃ তাইজুদ্দিন দেওয়ানও সড়ক দুর্ঘটনায় মারা যান।