মুন্সীগঞ্জে ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই
মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের রামপালে ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার রাত ৮ টার দিকে হাতিমারা এলকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আহত আলমগীর কবিরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলমগীর কবির জানায়, পূর্ব শক্রুতার জের ধরে পানাম পুস্তির বাড়ির মাইনউদ্দীন পুস্তি, জয়নাল পুস্তি, শহীদ পুস্তি ও মনির হোসেন পুস্তিসহ
কয়েকজন অস্ত্রসস্ত্র নিয়ে মঙ্গলবার রাত ৮ টার দিকে জোড়ারদেউল এলাকায় আমার অটোরিকশা গতিরোধ করে এবং আমাকে আটক করে তাদের টর্চারসেল হাতিমারা এলাকায় জিম্মি করে মারধর করে।
এ সময় নগদ ৫ লাখ ৪৭ হাজার টাকা, সোয়া ভরি ওজনের স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি ও মোবাইল ফোন নিয়ে যায়।
খবর পেয়ে হাতিমারা তদন্ত কেন্দ্রের পুলিশ উদ্ধার করে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।#