মুন্সীগঞ্জে মাঠা খেতে এসে মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

মোঃ জাফর মিয়া, মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মোটরসাইকেলে করে মাঠা খেতে যাওয়ার পথে অটোরিক্সার সাথে মুখমুখি সংঘর্ষে সাগর(১৮) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আলদি বাজার এলাকায এদূর্ঘটনা ঘটে। নিহত সাগর নারায়নগঞ্জের চাষাড়া তল্লাসুপারিবাগ এলাকার মোঃ রুবেলের ছেলে। এঘটনা আহত হয়েছে দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটির চালক অভি(১৬)। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাতপাতালে ভর্তি করা হয়েছে।

হাতিমারা পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ নাছিরউদ্দিন শেখ জানান, সকালে নারায়ণগঞ্জ থেকে মোটরসাইকেল চালিয়ে আলদি এলাকায় মাঠা খেতে যাচ্ছিলো অভি(১৬) ও নিহত সাগর(১৯)। তারা আলদিবাজারে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার সাথে মুখমুখি সংঘর্ষে হলে মোটরসাইকেলের পিছনের আসনে বসা সাগর ছিটকে পরে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় চালক অভি আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধারের পর মুন্সীগঞ্জ সদর হাসাপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আহত অভি হাসপাতালে ভর্তি রয়েছে
তবে দূর্ঘটনার পরপরই অটোচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।