মোঃ জাফর মিয়া, মুন্সীগঞ্জঃ
শ্রীনগরে ত্রি-ফসলি কৃষি জমির মাটি কাটার মহাউৎসব চলছে। এমন ঘটনা শ্রীনগরের বীরতারা ইউনিয়নের সাতগাঁও এলাকায়। সেখানে অনেকটা প্রকাশ্যে কাটা হচ্ছে মাটি আর তা বিক্রি হচ্ছে ইটভাটাসহ বিভিন্নস্থানে। প্রভাবাশালী এই মাটিদস্যুদের আতঙ্কে কেউ প্রতিবাদও করতে পারছেনা।

মঙ্গলবার সরেজমিন ঘুরে দেখা যায়,শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের সাতগাঁও এলাকার ত্রি-ফসলি কৃষিজমি কেটে উজার করে ফেলছে পাশ্ববর্তি সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া মধ্যেরচর গ্রামের চিনু মিয়া গনির ছেলে ওসমান গনি ও তার সহযোগী খোরশেদ । সেখানে কয়েকটি মাটির কাটার ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রাকের মাধ্যমে বিক্রি করছে ইটভাটাসহ বিভিন্ন জায়গায়। এতে করে পাশ্ববর্তি ফসলি ধানী জমিগুলো পরেছে হুমকির মুখে। মাটি কাটার ফলে ভেঙ্গে পরছে ধানী জমির মাটি । এমন রাম রাজত্ত্বে চললেও দেখার যেন কেউ নেই।
মাটিকাটার বিষয়ে স্থানীয় কৃষকরা জানান,মাটিদস্যুদের ভয়ে প্রতিবাদ করতে পারছেনা। তাই নিরবে তাদের কৃষজমি ক্ষতিগ্রস্থ্য হলেও কিছু করার নেই তাদের। তারা ক্ষোভ প্রকাশ করে আরো বলেন দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাটি কাটলেও প্রশাসনের কোন হস্তক্ষ্যাপ নেই। মাটি কাটায় বাদা দিলে হুমকি দিয়ে বলেন সব আমারা কিনে নিয়েছি এখানে কেউ প্রতিবাদ করলে কোন লাভ হবেনা। তাই তারা প্রতিবাদ করছেনা।
মাটি কিনে তা ইটভাটায় দেয় এমন দাবী করে মাটিদস্যু ওসমান বলেন,আমরা একট্রাক মাটি ১৮ শত টাকায় কিনে তা ইটভাটায় দেই । এখান থেকে যে কেউ আসলেই মাটি কিনে নিতে পারবে।
এব্যাপারে ইউনিয়নটির চেয়ারম্যান আজিম হোসেন বলেন,মাটি কাটার বিষয়ে আমার জানা নেই। তবে বিষয়টি আমি খোজ নিয়ে দেখবো।
এব্যাপারে শ্রীনগর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা কেয়া দেবনাথ বলেন,বিষয়টি আমার জানা ছিলোনা। দ্রুত বিষয়টি খোজ নিয়ে মাটি কাটার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।