মিরকা‌দি‌মে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের মিরকা‌দি‌মে নানান আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস কেক কে‌টে উদযাপন করা হয়েছে।

রিকা‌বী বাজার উচ্চ বিদ‌্যাল‌য়ের আয়োজনে বুধবার ১৭ মার্চ সকালে বিদ‌্যাল‌য়ের হল রু‌মে এই দিবসটি পালন করা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন মিরকা‌দিম পৌরসভার সা‌বেক পে‌নেল মেয়র ও বিদ‌্যাল‌য়ের সভাপ‌তি হাজী মোঃ আবদাল হো‌সেন,

বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন রিকাবী বাজার উচ্চ বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক হৃদয় কৃঞ্চ মন্ডল, ‌বিদ‌্যাল‌য়ের সকল শিক্ষক শি‌ক্ষিকা ও শিক্ষার্থীরা সহ এলাকার গণ‌্যমাণ‌্য ব‌্যা‌ক্তি বর্গ।