ধলেশ্বরী নদীতে অভিযানে চালিয়ে ৮৮ মণ জাটকা মাছ জব্দ, আটক ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে মুক্তারপুর নৌ পুলিশ অভিযান চালিয়ে ৮৮ মন জাটকা মাছ জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ মার্চ) ভোর সাড়ে ৫ টার দিকে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে জাটকা মাছ জব্দ করা হয়। মতলবের ষাটনল থেকে ঢাকাগামী একটি ট্রলার ধলেশ্বরী নদীতে ও মুক্তারপুর সেতুর টোলপ্লাজা থেকে একটি পিকাপভ্যানে অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার কেজি বিক্রয় নিষিদ্ধ জাটকা মাছ উদ্ধার করা হয় ও ৩ জনকে আটক করে মুক্তারপুর নৌ পুলিশ স্টেশন।

মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ওসি মো: কবির হোসেন খান জানায়, গোপন সংবাদের মতলবের ষাটনল থেকে ঢাকাগামী একটি ট্রলার ধলেশ্বরী নদীতে ও মুক্তারপুর সেতুর টোলপ্লাজা থেকে একটি পিকাপভ্যানে অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার কেজি বিক্রয় নিষিদ্ধ জাটকা মাছ উদ্ধার ও ৩ জনকে আটক করা হয়।

পরে বেলা ১২ টার দিকে মুক্তারপুর নৌ-ফাড়িতে নিবার্হী মেজিষ্ট্রেট শেখ মেজবাউল সাবরিন আটক ৩ জনকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. মো: আব্দুল আলীম, মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতানের উপস্থিতিতে মুন্সীগঞ্জ সদরের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও দুঃস্থদের মাঝে জাটকা মাছগুলি বিতরণ করেন।