শপথ নিয়েছেন মিরকাদিম পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুস ছালাম
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
বুধবার বিকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মিরকাদিম পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুস ছালাম ও ৯ ওয়ার্ডের কউন্সিলরদের এবং সংরক্ষিত ৩ ওয়ার্ডের মহিলা কাউন্সিলদের শপথ গ্রহন সম্পন্ন হয়েছে। বিভাগীয় কমিশনার ও অতিরিক্তি সচিব মো: খলিলুর রহমান গত ১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের এই শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জনাব মনছুর আহমেদ কালাম, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান শরীফ, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ মনিরুজ্জামান রিপন সহ আরো অনেকে।
শপথগ্রহণ শেষে মিরকাদিম পৌর মেয়র আব্দুস সালাম ও কাউন্সিলরবৃন্দ ঢাকা ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।