ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সিরাজদিখান থানা পুলিশের আনন্দ উদযাপন 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে সিরাজদিখান থানা পুলিশের আনন্দ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৭ই মার্চ সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও র‍্যালি করেন। বিকাল ৪টায় থানা প্রাঙ্গণে থানা পুলিশের আয়োজনে ওসি এসএম জালালউদ্দিন এর সভাপতিত্বে ওসি (অপারেশন) আজহারুল ইসলাম এর সঞ্চালনায় এই আনন্দ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে সারাদেশে একযোগে প্রতিটি থানায় আনন্দ উৎসব উদযাপন করে। এর ধারাবাহিকতায় সিরাজদিখান থানা পুলিশ এই আনন্দ উৎসব উদযাপন করেন।

 

এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাজিবুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মতিন হাওলাদার,

সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন, রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন চোকদার,বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ,কেয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আশ্রাফ আলী,বয়রাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলাউদ্দিন গাজী,রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী কামাল উদ্দিন,মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল করিম,কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য আনিসুর রহমান রিয়াদ,উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত মাহমুদ, সাধারণ সম্পাদক পারভেজ চোকদার,মুন্সীগঞ্জ জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবির চক্রবর্তী, লতব্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিমউদদীন প্রমুখ।

উক্ত আলোচনা সভায় পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ মোঃ সাইফুল ইসলাম, পবিত্র গিতা পাঠ করেন শুভ পুদ্দার, পবিত্র বাইবেল পাঠ করেন নয়ন রোজারীয়,