কৃষকদের নিয়ে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হলো মাঠ দিবস

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে লাল তীর সীডের আয়োজনে জেলার সিরাজদিখান উপজেলার কুসুমপুর জাগরণী সংসদ পাঠাগার মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসের আগে কৃৃষকদের বিনোদন দেয়ার লক্ষে একটি ফুটবল খেলা প্রতিযোগীতা আয়োজন করে প্রতিষ্ঠানটি। লাল ও সবুজদলের মধ্যে অনুষ্ঠিত হওয়া এই ফুটবল প্রতিযোগীতাটি এক এক গোলে সমতা হয়। পরে মাঠ দিবসে শেষে স্থানীয় বিভিন্ন কৃষিজমির ফসল পরিদর্শন করে কৃষকরা কি ধরনের বীজ ও প্রযুক্তিত ব্যবহার করে।

 

ফসল ফলিয়ে লাভবান হতে পারবে এবং কম খরচে বেশি লাভবানসহ সার্বিক পরিস্তিতি নিয়ে পরামর্শ মূলক দিক নির্দেশনা দেয়া হয়।

এসময় তার বলেন হল্যান্ডের রেড বুলেট আলু বীজের জাতটি এ উপজেলায় ফলনের দিকে ব্যাপাক সারা ফেলে।

টঙ্গিবাড়ী বিটি কলেজের সাবেক অধ্যাপক এ কে এম আনোয়ার হোসেন বাদল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাল্টিমোর্ড গ্রুপ লাল তীর সীডের পরিচালক তাজওয়ান এম আউয়াল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা, কৃষিবিদ জহির আহাম্মেদ ডিজিএম, কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শাহ্ আলম। এছাড়াও ঢাকা ডিবিশনাল ম্যানেজার জুন্নুন রহমান, সিরাজদিখান উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার মহসিনা জাহান তোরণ ও সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ হিমেল সরকার,কৃষিবিদ ইকবাল হোসেন পিডিএস ,উপজেলসহ স্থানীয় কৃষকরা বক্তব্য রাখেন।