মুন্সীগ‌ঞ্জে শুভ প্রকাশের উদ্বোধন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন

শ্রীনগরে শুভ প্রকাশের উদ্বোধন

শহিদ শেখ, শ্রীনগরঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিশেষ শিশুদের বিশেষ অধিকার স্লোগানে শুভ প্রকাশ নামে এক প্রতিবন্ধী স্কুলের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাও এ এই প্রতিবন্ধী স্কুলের উদ্বোধন করা হয়। শুভ প্রকাশ বিশেষ স্কুলের প্রতিষ্ঠাতা সুরাইয়া মনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার।

শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আলতাফ হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়াম্যান, মসিউর রহমান মামুন,
উপজেলা ভাইছ চেয়ারম্যান, ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা মহিলা ভাইছ চেয়ারম্যান, রেহানা আক্তার, চেয়ারম্যান, কাজী মনোয়ার হোসেন শাহাদাত, শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধরন সম্পাদক হারুন অর রশিদ, শেখ মোঃ আলমগীর, সাংগঠনিক সম্পাদক
জীবন মৃধা, সদস্য -ইকবাল হোসেন পিউল,
সেচ্ছাসেবকলী সাধরন সম্পাদক
হামিদুল্লাহ খান মুন।

ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম খান (লিয়াকত), নাজিমুদ্দিন নাজু, উজ্জল খান,নুরুজ্জামান খান, রফিকুল ইসলাম,নাদিম শেখসহ সকল ইউপি সদস্য গন।
এছাড়াও জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন উন্নয়ন মুলক প্রকল্প পরিদর্শন করেন।#