মুন্সীগ‌ঞ্জে অজ্ঞাত গাড়ির সাথে ধাক্কা নিহত ১

সাইদ হাসান আফরান, গজা‌রিয়া প্রতি‌নি‌ধিঃ

মুন্সীগ‌ঞ্জের গজারিয়া অজ্ঞাত গাড়ির সাথে ধাক্কা লেগে
পিকআপ ভ্যানের চালকের সহযোগী নিহত ও চালক আহত হয়েছে।

নিহত চালকের সহযোগী আব্দুল সালাম পাবনা জেলার চাটমোহর উপজেলার ও আহত চালক লাবলু কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বাসিন্দা বলে জানাগেছে।

বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে।

গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টীম লিডার সাইদুর রহমান খান দিপু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি মুঠো ফোনে জানান, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন ১৯-০২১২) বাউশিয়া পাখির মোড় এলাকা অতিক্রম করার সময় অজ্ঞাত একটি গাড়ি সঙ্গে ধাক্কা খায়। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে অজ্ঞাত গাড়ির সাথে ধাক্কায় নিহত ও চালক আহত হয়।