সাঈদ হাসান আফরানঃ
২১ এ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে আমার বাংলাদেশ ফাউন্ডেশন, মুন্সিগঞ্জ রাত্র ১১ঃ০০ মিনিটে পঞ্চসার ইউনিয়ন ৯নং ওয়ার্ড এর ২টি স্পিড ব্রেকার রঙ করে। প্রথমটি নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন এবং দ্বিতিয়টি প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন।
আমার বাংলাদেশ ফাউন্ডেশন, মুন্সিগঞ্জ জেলার পঞ্চসার ইউনিয়ন ৯নং ওয়ার্ড এর ইউনিট ক্যাপ্টেন শেখ ফরিদ পলকের সভাপতিত্বে এই কর্মসূচিটি পালন করা হয়।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ ফাউন্ডেশন এর মুন্সিগঞ্জ জেলার পঞ্চসার ইউনিয়ন ৯নং ওয়ার্ড এর মোঃ তুরাজ (টিম লিডার, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন), রাকিবুল হাসান (টিম লিডার, আদর্শ সমাজ বিনির্মাণ ও সুনাগরিক গঠন), বরকতুল্লাহ মাদবর (টিম লিডার, বৃক্ষরোপণ ও সৌন্দর্য বর্ধন), মাজহাবুর রহমান ইব্রাহিম (টিম লিডার, সামাজিক উন্নয়ন), ইমরান প্রমুখ।
দুইটি স্পিড ব্রেকার রঙ করার পাশাপাশি নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হতে নয়াগাঁও বড় মসজিদ পর্যন্ত রাস্তা ঝাড়ু দিয়ে পরিস্কার করার মাধ্যমে এই কর্মসূচিটি সমাপ্ত করা হয়।