মুন্সিগঞ্জে আমার বাংলাদেশ ফাউন্ডেশনের একুশে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

সাঈদ হাসান আফরানঃ

আজ ২১ এ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস। একুশের প্রথম ৫২ ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন আমার বাংলাদেশ ফাউন্ডেশন, মুন্সিগঞ্জ।

রাত্র ১২ঃ০১ মিনিটে নয়াগাঁও পশ্চিম পাড়া বড় মসজিদ এর সামনে থেকে একটি বড় র‍্যালী অনুষ্ঠিত হয়ে মুন্সিগঞ্জ সহর কেন্দ্রীয় শহীদ মিনারে ৫২ ভাষা শহীদের প্রতি এর বিনম্র শ্রদ্ধা জানানোর মাধ্যমে ফুলের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। পুরো কর্মসূচিটির সভাপতিত্ব করেন আমার বাংলাদেশ ফাউন্ডেশন এর মুন্সিগঞ্জ জেলার পঞ্চসার ইউনিয়ন ৯নং ওয়ার্ড এর ইউনিট ক্যাপ্টেন শেখ ফরিদ পলক।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ ফাউন্ডেশন এর মুন্সিগঞ্জ জেলার পঞ্চসার ইউনিয়ন ৯নং ওয়ার্ড এর মোঃ তুরাজ (টিম লিডার, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন), রাকিবুল হাসান (টিম লিডার, আদর্শ সমাজ বিনির্মাণ ও সুনাগরিক গঠন), মোঃ রাজু (টিম লিডার, পরিবেশ উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম), বরকতুল্লাহ মাদবর (টিম লিডার, বৃক্ষরোপণ ও সৌন্দর্য বর্ধন), মাজহাবুর রহমান ইব্রাহিম (টিম লিডার, সামাজিক উন্নয়ন), প্রান্ত দেওয়ান (টিম লিডার, অবকাঠামোগত উন্নয়ন), সিয়াম, তনয়, হাসান, ফয়সাল, সাগর, সাবিত, দিপু, আরমান প্রমুখ।

৫২ ভাষা শহীদের প্রতি এর বিনম্র শ্রদ্ধা জানিয়ে ফুলের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার মাধ্যমে এই কর্মসূচিটি সমাপ্ত করা হয়।