নিজস্ব প্রতিবেদকঃ
অপপ্রচারের বিরুদ্ধে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর গোলম কিবরিয়া রনি সংবাদ সম্মেলন করেছে। আজ শুক্রবার রাত ১১ টার দিকে তার নিজ বাড়ীতে এই সংবাদ সম্মেলন করেন।
তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বি প্রার্থী পাঞ্জাবি প্রতীকের সোহেল মনির তার বিরুদ্ধে মিথ্যা গুজব রটাচ্ছেন এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন কালে তিনি বলেন, আসন্ন (১৪ ফেব্রুয়ারী) মিরকাদিম পৌর নির্বাচনে আমার সাথে পরাজিত হবে এই ভয়ে আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী পাঞ্জাবি প্রতীকের সোহেল মনির আমাকে প্রানন্বাশের হুমকির পাশাপাশি নানা ভাবে হয়রানি করে যাচ্ছে।
সর্বশেষ আজ শুক্রবার রাতে ৮ টার দিকে আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা কে বা কাহারা ভাংচুর করেছে। তার দায় আমার উপর চাপিয়ে নানা ভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমি এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় তিনি আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীকের পাশাপাশি তার নির্বাচনী উটপাখি মার্কায় ভোট প্রার্থনা করেন।
এসময় তার সাথে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্থানীয় গোলাম নবী, হাজী গোলাম রসুল, কুলসুম বেগমসহ গণমান্য ব্যক্তিবর্গ।
১২.০২.২০২১ইং