মোঃ জাফর মিয়া,মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল টাকা ও গুলিসহ ১৩ মামলার আসামী মো. শুক্কুর (৫০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ। সোমবার বিকালে শ্রীনগর-দোহার সড়কের জশুরগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহে তল্যাশী করে ৫০টি ১ হাজার টাকার জাল নোট ও ২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত শুক্কুর যশোর জেলার রাজাহাট উপজেলার মৃত খালেক মোল্লার ছেলে বলে জানিয়েছে পুলিশ। শুকুরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৯ টি মাদক মামলা,১ টি চুরির মামলা ও বিশেষ ক্ষমতা আইনে ৩টি মামলা চলমান রয়েছে
এব্যাপারে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, শুক্কুরকে গ্রেপ্তারের পরে তার দেহে তল্যাশী চালিয়ে ৫০টি ১ হাজার টাকার জাল নোট ও ২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে জাল টাকা ও গুলির বিষয়ে আলাদাভাবে ২টি মামলা দায়ের প্রস্তুতি চলছে।