মুন্সীগ‌ঞ্জে কাউন্সিলর প্রার্থীর সর্মথকদের বাড়ীতে হামলা বাড়ীঘর ভাংচুর আহত ১০

রিপোর্টঃ  মোঃ জাফর মিয়া

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভা নির্বাচনে প্রচার-প্রচারণা কালে এক কাউন্সিলর প্রার্থীর সর্মথকের বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে ।এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রিকাবীবাজার গোবিন্দ আকড়ার সামনে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ শহিদুল ইসলামের সর্মথক পারভীন বেগমের বাড়ীতে এই হামলার ঘটনা ঘাটে।

এ ঘটনায় আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শিরা জানান,মিরকাদিম পৌর নির্বাচনে উটপাখি প্রতীকের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বিএনপি নেতা মোঃ লিটনের সর্থমকরা তার প্রতিদ্বন্দ্বি টেবিল ল্যাম্প প্রতীকের কাউন্সিলর প্রার্থী মোঃ শহিদুল ইসলামের সর্মথক পারভীন বেগমের বসতবাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভংচুর চালায় এসময় তারা পারভীন বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন লুটে নেয়। এ ঘটনায় নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

এঘটনায় মুন্সীগঞ্জ সদর থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন কাউন্সিলর প্রার্থী মোঃ শহিদুল ইসলাম।

এব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ওসি অপারেশন শেখ মোঃ আবু হানিফ বলেন, মারামারির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।