মুন্সীগঞ্জে ভূ’মিহীন ও গৃহহীন ৫০৮ পরিবার পেলো  জমিসহ গৃহ
রি‌পোর্টঃ মোঃ জাফর মিয়া,
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুন্সীগঞ্জের ভূ’মিহীন ও গৃহহীনদের জমিসহ ৫০৮ পরিবারেরে মাঝে গৃহ প্রদান পূর্বক করা হয়েছে। শনিবার সকালে জেলার গজারিয়া উপজেলা মিলায়নাতনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি ও গৃহ বিতরণ উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ভিডিও কনফারেন্সে সরাসরি মুন্সীগঞ্জ থেকে যুক্ত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এম.পি।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেল পুলিশ সুপার
 আব্দুল মোমেন পি পি এম,গজারিয়া
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরীর , উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মহসিন চৌধুরী, মুক্তিযুদ্ধকালীন থানা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম বীর প্রতীক প্রমুখ।
 প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্প-২ এর আওতায় মুন্সীগঞ্জ জেলায় প্রথম পর্যায়ে ক’ শ্রেণীভ’ক্ত দুই হাজার এক শত ৭৩ টি পরিবারের মধ্যে ৫০৮টি পরিবারের মাঝে শনিবার ভূমি ও গৃহ প্রদান হয়।   প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধোধন ঘোষনার মধ্য দিয়ে। ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ৫০৮ জনের হাতে জমির দলিল ও ঘরের চবি হস্তান্তর করা  হয়।