মুন্সীগঞ্জে ভূ’মিহীন ও গৃহহীনদের জমিসহ গৃহ প্রদান পূর্বক প্রেস ব্রিফিং
মোঃ জাফর মিয়া,
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভ’মিহীন ও গৃহহীনদের জমিসহ গৃহ প্রদান পূর্বক এক প্রেস ব্রিফিং করেছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ প্রকল্প-২ এর আওতায় মুন্সীগঞ্জ জেলায় প্রথম পর্যায়ে ক’ শ্রেণীভ’ক্ত দুই হাজার এক শত ৭৩ টি পরিবারের মধ্যে ৫০৮টি পরিবারের মাঝে ঘর প্রদান করা হবে ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধোধন ঘোষনার মধ্য দিয়ে। প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার রলেন, উন্নত বাংলাদেশ বিনির্মানে ২০২১ সালের মধ্যে ভ’মিহীন, গৃহহীন, ছিন্নমূল অসহায় দরিদ্র জনগোষ্ঠর বাসস্থান নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, দুই শতাংম জমির উপর দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর নির্মান ব্যয় হয়েছে এক লাক্ষ ৭১ হাজার টাকা।
প্রেস ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন, উপ-পরিচালক স্থানীয় সরকার এস.এম শফিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আদিবুল ইসলাম, জেলা জজ কোটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশিয়াল পিপি এ্যাডভোকেট লাবলু মোল্লা,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ উল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লরানী প্রমূখ।