মুন্সীগঞ্জে সময়ের বাতিঘর ফাউন্ডেশনের পরিচিতি সভা

সিরাজ‌দিখান প্রতিনিধি:

“আনতে মানবতার ভোর পাশে আছে সময়ের বাতিঘর” এই শ্লোগান বুকে ধারন করে মুন্সিগঞ্জের সিরাজদিখানে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সময়ের বাতিঘর ফাউন্ডেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২০ জানুয়ারী দুপুর ১২ টায় উপজেলার লতব্দী ইউনিয়নের রামানন্দ গ্রামে ঈদগাহ মাঠ প্রাঙ্গণে সময়ের বাতিঘর ফাউন্ডেশনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়ার সঞ্চালনায় কোরআন তেলওয়াত মধ্য দিয়ে কেক কেটে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সময়ের বাতিঘর ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

এ-সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমাজের সভাপতি মোবারক হোসেন,সহসভাপতি তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, স্বপ্নসিঁড়ি সমাজ কল্যান সংস্থার সভাপতি মাহমুদুর রহমান উজ্জ্বল, ইউথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ খান, অগ্রযাত্রা ১৭ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সংস্থার সদস্যবৃন্দ।

সময়ের বাতিঘর ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ কাইয়ুম হোসাইন নাজিম বলেন সামাজিক ও শিক্ষা কর্মকাণ্ড পরিচালনা করা।অসুস্থ রোগীদেরকে বিনামূল্যে রক্তের ব্যবস্থা করে দেয়া, অসহায়-গরীব-দুঃস্থদেরকে সুচিকিৎসা নিশ্চিত করা। সু-স্বাস্থ্য নিশ্চিত কল্পে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা। এলাকাবাসির মধ্যে আত্মনির্ভরশীলতা অর্জনের প্রত্যয় সৃষ্টি করা।

সমাজের সবার মধ্যে পারস্পরিক দায়বদ্ধতা বোধ সৃষ্টি করে সমাজ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা।এলাকার গরীব, অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়া লেখা চালিয়ে যেতে সহায়তা ও উদ্ভুদ্ব করা এবং বিনামুল্যে শিক্ষা উপকরণ বিতরন করা।
ছাত্র-ছাত্রীদের মেধা ও সৃজনশীলতার সর্বাধিক বিকাশের লক্ষ্যে তাদেরকে শিক্ষা-বৃত্তি প্রদান করা।

দেশে দুর্ভিক্ষ, বন্যা, ঘুর্ণিঝড়, ভূমিকম্প, মহামারী, অনাবৃষ্টি, অতিবৃষ্টিসহ সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগে সাহায্য-সামগ্রী নিয়ে দুঃস্থ ও ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে যাওয়া, শীত বস্র বিতরন করা।রমজান মাসে অসহায় গরিবদের মাঝে ইফতারি সামগ্রী বিতরন করা ও ইফতার মাহফিল আয়োজন করা।“ঈদ উৎসব” হিসেবে ঈদের আগের দিন অসহায় গরিবের মাঝে ঈদ প্যাকেজ বিতরন করা।

মোবাইল-ইন্টারনেট-ভিডিও-গেমস আসক্তি থেকে প্রজন্মকে রক্ষার্থে এলাকায় নিয়মিত খেলাধুলার আয়োজন, অংশগ্রহন ও প্রতিভাবান খেলোয়ারদের প্রশিক্ষন এর ব্যাবস্থা করা। এবং সংশ্লিষ্ট খেলায় জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করার ব্যবস্থা করা।মাদকের কালো থাবা থেকে এলাকাকে মুক্ত কর‍তে প্রশাসনকে সর্বাত্মকভাবে সাহায্য-সহযোগিতা করা।

এলাকার মাদকাসক্ত, জুয়াড়ি, বখাটে ও অপরাধীদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার লক্ষে বিনোদন, সচেতনতা ও চিকিৎসার ব্যাবস্থা করা এবং কর্মসংস্থানের জন্য উৎসাহ প্রদান করাই সময়ের বাতিঘর ফাউন্ডেশনের মুল উদ্দেশ্য।