মুন্সীগঞ্জ পৌর নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন ২ নং ওয়ার্ড কাউন্সিলর
নিজস্ব প্রতিবেদকঃ প্রচার- প্রচারণায় ব্যস্ত সময় পার করছে মুন্সীগঞ্জ পৌর নির্বাচনের ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও সাবেক কাউন্সিলর মশিউর রহমান ববি। তিনি সকাল থেকে তার নিবার্চনীয় এলাকা ২ নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের বাড়ীতে বাড়ীতে গিয়ে ভোট প্রার্থনা করছেন।
এতে ভোটারদের ব্যাপক সারাও পাচ্ছেন তিনি। এছাড়াও তার নির্বাচনীয় পোষ্টার ফেস্টুনে ছেয়ে গেছে পুরা নির্বাচনীয় এলাকা।
আসন্ন পৌর নির্বাচনে শতভাগ জয়ী হওয়ার আসাব্যক্ত করে কাউন্সিলর প্রার্থী মশিউর রহমান ববি বলেন আমার মার্কা হচ্ছে ডালিম। এবার নির্বাচিত হলে অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নের কাজে নিজেকে নিয়োজিত রাখবো।