মুন্সীগ‌ঞ্জে গণসংযোগ করেছে চেয়ারম্যান পদপ্রার্থী

সিরাজদিখান, প্রতি‌নি‌ধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে চিত্রকোট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শফিউদ্দিন মাসুম খান গণসংযোগ করেছে।

উপজেলায় বইছে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর নিবার্চনী আমেজ। সেই সাথে তুলনামূলক ভাবে চেয়ারম্যান প্রার্থীদের ব্যস্ততাও বেড়েছে।

উপজেলার সিংহভাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের প্রচার প্রচারণায় ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার ১৭ জানুয়ারী সকালে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ১১টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার চিত্রকোট ইউনিয়নের বিভিন্ন গ্রামে হাট বাজারে শত শত নেতাকর্মী সমর্থক নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা ও গণসংযোগ করেন।

পরে ১নং ওয়ার্ড লালপুর বৈষ্ণব মহা উৎসবে সংক্ষিপ্ত সমাবেশ করেন এ-সময় এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন চান।