সিরাজদিখান, প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বইছে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর নিবার্চনী আমেজ। সেই সাথে তুলনামূলক ভাবে চেয়ারম্যান প্রার্থীদের ব্যস্ততাও বেড়েছে। উপজেলার সিংহভাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের প্রচার প্রচারণায় ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় উপজেলার বালুরচর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থীরা সময়ের সাথে সাথে প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন।
এ ইউনিয়নে বালুচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি র মনোনয়ন প্রত্যাশী রাজনৈতিক প্রতিহিংসার শিকার রাজনৈতিক একাধিক মামলায় কারা নির্যাতিত উপজেলায় বিএনপির লড়াকু সৈনিক মো: মোক্তার হোসেন।
২০১১সালে ৫ই মার্চের নির্বাচনে ও অংশ গ্রহণ করে ছিলেন মোক্তার হোসেন। এবারও ২০২১সালের বালুচর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন জনগনের অতি উৎসাহ উদ্দীপনায় হাটে মাঠে ঘাটে পাড়া মহল্লার সর্বস্তরের জনগনের মুখে মুখে প্রচার ছড়িয়ে পড়েছে।
বালুচর বাসী মনে করছেন বালুচরের অভ্যান্তরীন ঝগড়া বিবাদ আছে তা সব নির্মুল করার জন্য জনগনের কাছে একমাত্র যোগ্য পিতা মহহুম জলিল মেম্বারের যোগ্য উত্তরসূরী মোহাম্মদ মোক্তার হোসেন।
বর্তমানে বালুচর ইউনিয়ন চেয়ারম্যান আবু বকর সিদ্দিক,
নবধারা হাউজিং এর চেয়ারম্যান সমাজ সেবক হাজী মোহাম্মদ শাহজাহান মিয়া, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাবুল ও সাবেক ছাত্রনেতা ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এ,এস,এম শাহাদাত হোসেন সহ চারজন (নৌকা) প্রার্থী হিসেবে ঘোষনা দিয়েছেন।
ধানের শীষ প্রতীক প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মোক্তার হোসেন বলেন, আমি যদি দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচিত হই তাহলে সর্ব প্রথম এলাকার উন্নয়নের দিকে গুরুত্ব দিবো। এছাড়া সামাজিক অবক্ষয় প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি স্থানীয় বিভিন্ন গ্রুপের দ্বন্দ্ব চিরতরের নিরসনের জন্য কাজ করবো ইনশাল্লাহ।
আমি বিশ্বাস করি দল যদি আমাকে মনোনয়ন দেয় আগামী দিনে বালুচর হবে সৌহার্দ্যপূর্ণ সামাজিক পরিবেশের অনন্য দৃষ্টান্ত।