মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ এর কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ এর কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের লঞ্চঘাট এলাকায় সজল ঘোষকে বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি ও ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের সভাপতি নার্গিস আক্তার নিলা। জাতীয় শ্রমিক ইউনিয়ন নেতা মোঃ সবুজ সিকদার মাস্টার সভাপতিত্ব অনুষ্ঠানের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ পৌর কাউন্সিলর হাজী মোঃ মকবুল হোসেন।
এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনটির নবাগত যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম মোঃ হৃদয় খান. মোঃ জসিম.মোঃ শ্যামল প্রমুখ।