বোলারদের পারফরম্যান্সে খুশি মাহমুদউল্লাহ ও তামিম একাদশের প্রস্তুতি ম্যাচ।

চ‌্যা‌নেল২১‌নিউজ অনলাইন ডেস্কঃ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে নিজেদের মধ্যকার প্রস্তুতি ম্যাচে জিতল মাহমুদউল্লাহ একাদশ। ৪০ ওভারের ম্যাচে বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়কের কাছে ৫ উইকেটে হেরেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বিকেএসপিতে শুরুতে ব্যাট করতে নেমে ১৬১ রানে অলআউট হয় তামিমের দল। জবাব দিতে নেমে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মাহমুদউল্লাহ একাদশ। অপরাজিত ফিফটি হাঁকিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

টস জিতে তামিমের দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান মাহমুদউল্লাহ। ব্যাট করতে নেমে শুরুতেই লিটন দাসের উইকেট হারায় দলটি। এরপর ৪০ রানের জুটি গড়েন তামিম ও নাজমুল শান্ত। উইকেটে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক। ২৮ রান করে তরুণ পেসার হাসান মাহমুদের শিকার হয়ে ফিরে গেছেন সাজঘরে।