মুন্সীগঞ্জে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কল্লা কেটে নারীর মর্মান্তিক মৃত্যু।

সিরাজ‌দিখান মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
মুন্সীগঞ্জে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কল্লা কেটে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ডালিয়া বেগম নামের ৩৫ বছরের এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে বুধবার বিকাল ৫ টার দিকে শ্রীনগর উপজেলার শ্রীনগর-সিংপাড়া সড়কের কল্লিগাও এলাকায় এ ঘটনা ঘটে।

মহিলা শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের সোন্ধাদিয়া গ্রামের জামাল খানের স্ত্রী ও দুই সন্তানের জননী। বাবার বাড়ি শ্রীনগরের পাটাভোগ গ্রামে বাবার নাম দেলোয়ার শেখ।

বাবার বাড়ি থেকে নিজবাড়ী ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। সে সময়তার ছেলেনিরবখান (০৮)অটোরিকশায় সাথে ছিলো।
শ্রীনগর থানার পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অটোরিকশার মটরের সাথে ওড়না পেঁচিয়ে দেহ থেকে মাথা আলাদা হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়।

  1. আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর  করা হবে। অপমৃত্যু মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। #

১৩-০১-২০২১