ভারত ভ্যাকসিনের দাম বেশি নিলে অন্য দেশে যাবো: অর্থমন্ত্রী।

চ‌্যা‌নেল ২১ নিউজ ডেস্কঃ
কোনো দেশ যদি করোনা ভাইরাসের ভ্যাকসিনের দাম বেশি বলে তবে অন্য দেশ থেকে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (১৩ জানুয়ারি) অনলাইনে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রীর মতে, ভারতে যে উৎপাদন খরচ হবে সেই দামে আমরা পাবো এটা প্রত্যাশা করা ঠিক হবে না।

ভারতের তুলনায় ৪৭ শতাংশ বেশি দামে ভ্যাকসিন কিনছে সরকার এরফলে বাজেটে কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, ‘আমি এটা জানিনা, দাম বেশি হয়েছে কিনা। ভারত যদি তৈরি করে তাহলে তাদের উৎপাদন খরচ তো কম হবেই। তারা যখন বিক্রি করবে অবশ্যই বিক্রির দাম তাদের খরচ ও লাভ দুইটাকে একত্র করে তারা এ কাজটি করবে।